শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

পুত্র-সন্তানের বাবা হলেন শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক:: ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের ঘর আলোকিত করলো পুত্র-সন্তান।

আজ মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে এই সন্তানের জন্ম দিয়েছেন সানিয়া মির্জা। ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এই সুখবর জানালেন শোয়েবই। এরপর থেকে অভিনন্দন ও শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা দম্পতি।

এর আগে ২০১৮ সালের ২৩ এপ্রিল মা হওয়ার কথা জানান ভারতীয় টেনিস সুপারস্টার সানিয়া মির্জা। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সানিয়ার মা হওয়ার বিষয়ে তার বাবাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘হ্যাঁ, এটি সত্য। সানিয়া ও শোয়েব গত বছর অক্টোবর থেকেই একটি সন্তান আশা করছিলেন। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছর অক্টোবরের মধ্যেই সানিয়া ও শোয়েবের সন্তান পৃথিবীর আলো দেখবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com