শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
ঘরের মাঠে পান্ত ঝড়ের কাছে হার মানল মুম্বাই ইন্ডিয়ান্স। রোববার আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ঋশভ পান্তের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৩ রান করে দিল্লি ক্যাপিটালস। জবাবে ১৯.২ ওভারে ১৭৬ রান করে অলআউট হয়ে যায় মুম্বাই।
গেল আসরে মোটেও ভালো করতে পারেনি দিল্লি। পড়ে ছিল পয়েন্ট টেবিলের তলানিতে। তখন অবশ্য ফ্র্যাঞ্চাইজিটির নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। কিন্তু সেই ব্যর্থতার মুছে নতুন করে দল গোছায় তারা। বদলে যায় দলের নামও। চলতি আসরে তারা খেলছে দিল্লি ক্যাপিটালস নামে।
নতুন নামে নতুন শুরুটা দুর্দান্তেই হল সুরেশ আয়ারের দলের। আইপিএলের অন্যতম সফল দল মুম্বাইকে ৩৭ রানে হারিয়ে এবারের আসর শুরু করল তারা।
এদিন টস ভাগ্যটা ছিল মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মার। ম্যাচের বাকিটা অবশ্য গেছে তার বিপক্ষে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার পৃথ্বি শ’কে হারায় দিল্লি। দলীয় ২৯ রানে ফিরে যান অধিনায়ক আয়ারও (১৬)। শিখর ধাওয়ান ও কলিন ইনগ্রাম দলকে মোটামুটি একটি শক্ত সংগ্রহরে দিকে নিয়ে যান। ধাওয়ান ৩৬ বলে ৪৩ ও ইনগ্রাম ৩২ বলে ৪৭ করে আউট হন।
দিল্লির রানে রকেট গতি আসে ইনিংসের শেষ ৫ ওভারে। ৭টি করে চার ও ছক্কা মেরে দলকে ২১৩ রানের বড় সংগ্রহ এনে দেন তিনি। নিজে ২৭ বলে ৭৮* রান করে অপরাজিত থাকেন তিনি।
জবাবে যুবরাজ সিং, কিয়েরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়ার মারমুখী ব্যাটিংয়েও মুখ থুবড়ে পড়ে মুম্বাই। যুবরাজ ৩৫ বলে ৫৩, পোলার্ড ১৩ বলে ২১ ও পান্ডিয়া ১৫ বলে ৩২ রান করেন।