শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

পাকিস্তান সুপার লিগে নেই বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক::

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে দল পাননি বাংলাদেশের কোন ক্রিকেটার। মঙ্গলবার অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে কোন দলই বাংলাদেশি ক্রিকেটারদের কিনতে আগ্রহ দেখায়নি।

এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটের গোল্ড ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাব্বির রহমান, আরিফুল হক ও উইকেটকিপার জাকির হাসান।

এছাড়া সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহকে তাদের দল ছেড়ে দেওয়ায় প্লেয়ার্স ড্রাফটে উন্মুক্ত ছিলেন তারাও। সাকিব ও তামিম পেশওয়ার জালমির হয়ে খেলেছিলেন। এছাড়া মাহমুদউল্লাহ খেলেছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে।

প্লেয়ার্স ড্রাফটে প্রতিটি দলই ২০ জনের স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছে। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএলের পরবর্তী আসর। চলবে ১৭ মার্চ পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com