শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক::

কয়েক ঘণ্টা আগেই বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান নিজেদের টেস্ট দল ঘোষণা করেছে। আর কয়েক ঘণ্টা পরেই বাংলাদেশ নিজেদের টেস্ট দল ঘোষণা করলো। আগামী ৭ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হতে যাওয়া টেস্টের জন্য মুমিনুল হককে অধিনায়ক রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ইনজুরির কারণে দলে নেই সাদমান ইসলাম ও ইমরুল কায়েস। দল থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। এছাড়াও দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার ও রুবেল হোসেন। রাওয়ালপিন্ডি টেস্টের জন্য আগামী ৪ তারিখ দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের।

এক নজরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড :

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, আল আমিন হোসেন ও রুবেল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com