শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে সিলেট

স্পোর্টস ডেস্ক::

আজ রোববার টস হেরে ব্যাট করতে নেমে বেশ চাপে পড়েছে সিলেট সিক্সার্স। এরই মধ্যে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে ডেভিড ওয়র্নারের দলটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৭৭ রান। ব্যাট করছেন অলক কাপালী (৩*) ও নিকোলাস পুরান (২০*)।

এদিন ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মেহেদী হাসানকে তুলে মারতে গিয়ে মিড উইকেটে স্টিভেন স্মিথের তালুবন্দি হন লিটন। আর মাত্র হাত খুলে মারতে থাকা ওয়ার্নার শিকার হয়েছেন রান আউটের।

চার নম্বরে নামা আফিফ হোসেন শুরু থেকেই পিটিয়ে খেলতে থাকেন। কিন্তু তার ইনিংসটিও দীর্ঘস্থায়ী হয়নি, বোল্ড হয়ে যান মোহাম্মদ সাইফউদ্দীনের বলে। আউট হওয়ার আগে ১৬ বলে ১৯ রান করেছেন তিনি, মেরেছেন ৩টি চার।

আফিফের পর শহীদ আফ্রিদির এলবিডাব্লুর শিকার হয়ে মাঠ ছাড়েন তিন নম্বরে নামা তৌহিদ হৃদয়। ২৪ বলে খেলে ৮ রান করেছেন তিনি। বেশিক্ষণ টিকে পারেননি সাব্বির রহমানও। ৫ বলে ৭ রান করে মেহেদী হাসানের বলে এনামুল হককে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনিও।

কুমিল্লার হয়ে ২টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান। একটি করে উইকেট নিয়েছেন শহীদ আফ্রিদি ও মোহাম্মদ সাইফউদ্দীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com