শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
আসন্ন ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়েছে। তবে দলের নতুন জার্সি উন্মোচন করার পরই এ নিয়ে শুরু হয় নানা প্রশ্ন।
বিশেষ করে প্রচলিত লাল-সবুজের মিশেলের বদলে শুধু সবুজ রঙ ব্যবহার করে এবং লাল রঙের অনুপস্থিতিতে জার্সি তৈরি করায় অনেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ডিজাইনার প্রতিষ্ঠানের সমালোচনা করেন।
এদিকে, বাংলাদেশ দলের নতুন জার্সি নিয়ে প্রশ্ন উঠার পর জার্সি পরিবর্তনের কথা বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টিভিকে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।