শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
গত মৌসুম শেষে জুভেন্টাসে দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে ইতি টানেন ৪০ বছর বয়সী বুফ্ফন। ক্লাবটির হয়ে ৬৫৬টি ম্যাচ খেলে নয়বার সেরি আসহ জিতেছেন অসংখ্য শিরোপা। অবসর না নিয়ে এই মৌসুমে পিএসজিতে নাম লেখান ইতালির বিশ্বকাপ জয়ী গোলরক্ষক। অন্যদিকে চলতি বছরের জুলাইয়ে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে জুভেন্টাসে যোগ দেন রোনালদো।
অভিজ্ঞ এই গোলরক্ষক মনে করেন মনে করেন পিএসজির দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও নেইমারকে পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর মানেরই। রোনালদোর সঙ্গে খেলতে না পারলেও এমবাপে ও নেইমারের সঙ্গে খেলার অভিজ্ঞতা তেমনই বলে মনে করেন বুফ্ফন।
‘আমি অনেক চ্যাম্পিয়ন খেলোয়াড়ের সঙ্গে খেলেছি। আর আমি সবসময় সেরাদের সঙ্গে নিজের পরীক্ষা করতে চাই, রোনালদোসহ।’ ‘অবশ্য প্যারিসে তেমন কেউ নেই, বিষয়টা এমন না। এমবাপে ও নেইমার রোনালদোর মানের।’