শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সাকিব, তামিম, বাংলাদেশ, আরটিভি অনলাইন, http://www.rtvonline.com, Shakib, Tamim, WEST INDIES tour of Banglades স্পোর্টস রিপোর্টার::
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ১০০ বলের ক্রিকেট তথা ‘দ্যা হান্ড্রেড’ টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটে দল পেলেন না সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ড্রাফটে অবিক্রিত রয়ে গেছেন দুজনই।
জানা গেছে, গতকাল রবিবার স্কাইয়ের স্টুডিওতে এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। ড্রাফটে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তি মূল্য ১ লাখ পাউন্ড ধরা হয় সাকিবের। প্রথম থেকে চতুর্থ রাউন্ড পেরোলেও তাকে এদিন দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এ ছাড়াও সমমান ভিত্তি মূল্য ধরা হয় দেশসেরা ওপেনার তামিম ইকবালেরও। তাকেও দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
এ ছাড়াও ড্রাফটে মুস্তাফিজুর রহমানের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৬০ হাজার পাউন্ড। মুশফিক, লিটন ও ইমরুলের ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার পাউন্ড।
সাকিব-তামিম ছাড়াও প্লেয়ার্স ড্রাফটে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার সুখবর পাননি। বাংলাদেশি ক্রিকেটার ছাড়াও প্লেয়ার্স ড্রাফটে দল পাননি ক্রিস গেইল, কাগিসো রাবাদার মতো ক্রিকেটাররা।