শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু আগামীকাল

স্পোর্টস রিপোর্টার::

চট্টগ্রাম টেস্ট পঞ্চমদিনে গড়ালে খেলা শেষ হত সোমবার। কিন্তু তিনদিনেই খেলা শেষ হয়ে যাওয়ায় শেষ দু’দিন ঐচ্ছিক অনুশীলন করেছেন তাইজুল-মিঠুনরা।

প্রধান কোচসহ টিম ম্যানেজমেন্ট চট্টগ্রাম থেকে গতকাল ঢাকায় ফিরেছেন। তবে আজও বাংলাদেশ দলের বিশ্রাম রয়েছে। আগামীকাল থেকে ঢাকা টেস্টের জন্য অনুশীলন শুরু করবে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজ দল আজ আসবে ঢাকায়। তাদের জন্য নির্ধারিত হোটেল বুকিং করা ছিল ২৭ নভেম্বর থেকে। এর আগে নির্ধারিত হোটেল রুম খালি না থাকায় ক্যারিবীয়দের চট্টগ্রাম থেকে ঢাকায় আসতে দেরি হয়েছে।

চট্টগ্রামে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ৬৪ রানে জয় পায়। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com