শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার::
মিরপুর টেস্টের তৃতীয় দিনের শুরুতেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এক মিরাজের কাছেই ধরাশায়ী ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। মাত্র ১১১ রানেই শেষ হয়ে যায় তাদের প্রথম ইনিংস। আসা-যাওয়ার এই মিছিলে ব্যাটসম্যানদেরকে বড় অসহায় দেখা গেছে। মাত্র ৫৮ রানে ৭ উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে ক্যারিবীয়রা।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারায় তারা। সাকিবের বলে এলবিডব্লিউ এর শিকার হয়ে মাত্র ১ রান করেই ফিরে যান ওপেনার ব্রাথওয়েট। আর মিরাজের বলে উইকেট কিপার মুশফিকের স্টাম্পিংয়ের শিকার হন পাওয়েল। অন্যদিকে তাইজুলের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান আমব্রিস।
এরিপোর্ট লেখা পর্যন্ত তিন উইকেটে ২৩ রানে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।
রোববার তৃতীয় দিনের খেলা শুরু হতেই আবারো স্বরূপে হাজির মেহেদি মিরাজ। সব কটি উইকেট হারিয়ে ১১১ রান ক্যারিবীয়দের। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে ক্যারিবীয় শিবির।