শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

দুর্নীতির অভিযোগে ৩ বছর নিষিদ্ধ উমর আকমল

স্পোর্টস ডেস্ক::

আইসিসির দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগে তিন বছরের জন্য সবধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন, পাকিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান উমর আকমল। শুনানি শেষে তাকে এই শাস্তি দেন, পাকিস্তানের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান বিচারপতি (অব.) ফজল ই মিরান চৌহান।

সোমবার (২৭ এপ্রিল) এক টুইট বার্তায় শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।

দুর্নীতির প্রস্তাব পেয়ে তা গোপন করায় এই নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো উমর আকমলকে। শেষ সিপিএল এই প্রস্তাব পেয়েছিলেন তিনি। গত ২০ মার্চ আকমলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে পিসিবি। গত ২০ ফেব্রুয়ারি থেকে ক্রিকেট থেকে সাময়িক বরখাস্তও ছিলেন এই ক্রিকেটার।

বোর্ডের আনা দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সুযোগ থাকলেও, বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়ে নীরব থাকেন আকমল। আর কদিন পরই ৩০ বছর পূর্ণ হবে আকমলের। এই বয়সে এসে তিন বছরের নিষেধাজ্ঞা ক্যারিয়ারের জন্য বেশ বড় ধাক্কাই হলো আকমলের। নিষেধাজ্ঞা থেকে ফিরে এসে আবার মাঠ মাতাবেন সেটা বেশ কঠিনসাধ্য ব্যাপারই বটে।

পাকিস্তানের জার্সি গায়ে ১৬ টেস্ট, ৮৪ টি-টোয়েন্টি, ও ১২১ টি ওয়ানডে খেলেছেন উমর আকমল। দেশের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন, ২০১৯ সালের ৭ অক্টোবর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com