শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

দিল্লিকে হারিয়ে টেবিলের শীর্ষে হায়দ্রাবাদ

Rashid Khan of Sunrisers Hyderabad celebrates the wicket of Shreyas Iyer captain of Delhi Capitals during match 16 of the Vivo Indian Premier League Season 12, 2019 between the Delhi Capitals and the Sunrisers Hyderabad held at the Feroz Shah Kotla Ground, Delhi on the 4th April 2019 Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI

স্পোর্টস ডেস্ক::

আসরের দ্বিতীয় দিন কলকাতার বিপক্ষে হার দিয়ে আইপিএল শুরু করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এর পরের ম্যাচ থেকে অবশ্য জয়ের ধারা ফেরে তারা। টানা তিন ম্যাচ জিতে টেবিলের শীর্ষে উঠে এসেছে ভুবনেশ্বর কুমারের দল।

সর্বশেষ বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়েছে তারা।

এদিকে দলের এমন জয়েও একাদশে ফেরার অপেক্ষা বাড়ছে সাকিব আল হাসানের। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় তিনি।

এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান তুলতে পারে দিল্লি। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক সুরেশ আয়ার। তিন নম্বরে নেমে ৪১ বলে ৪৩ রান করেন তিনি। অক্ষর প্যাটেল ১৩ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ক্রিস মরিস ১৭ ও শিখর ধাওয়ান ১২ রান করেন।

হায়দ্রাবাদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ নবী ও সিদ্ধার্থ কাউল।

জবাবে ব্যাট করতে নেমে জনি বেয়ারস্টোর ব্যাটে ভর দিয়ে জয়ের ভিত পেয়ে যায় হায়দ্রাবাদ। যদিও সহজ এই লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারায় তারা। ১৮.৩ ওভার ব্যাট করে ৫ উইকেটে ১৩১ রান করে জয় নিশ্চিত করে।

বেয়ারস্টো ২৮ বলে ৪৮ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। মারেন একটি ছক্কা ও ৯টি চার। এছাড়া বিজয় শঙ্কর ১৬ ও নবী অপরাজিত ১৭* রান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com