শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
রামনরেশ সারওয়ান, ওয়েস্ট ইন্ডিজের সাবেক মিডল অর্ডার ব্যাটসম্যানকে ‘করোনা ভাইরাসের চেয়েও খারাপ’ বলে চরম আক্রমণ করলেন তারই সতীর্থ মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল।
ক্রিস গেইল তার ইউটিউব চ্যানেলে সারওয়ানকে আক্রমণ করে এমন ভিডিও পোস্ট করেছেন। সেখানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল জামাইকা তালাওয়াস (Jamaica Tallawahs) থেকে তাকে সরিয়ে দেয়ার জন্য সারওয়ানকে দায়ী করেছেন।
ভিডিওতে গেইল দাবি করেছেন, প্রাক্তন মিডল অর্ডার ব্যাটসম্যান সারওয়ান ফ্র্যাঞ্চাইজিটির নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যেই তাকে দলচ্যুত করার জন্য পেছন থেকে কলকাঠি নেড়েছেন। উল্লেখ্য সরওয়ান জামাইকা তালাওয়াস এর সহকারী কোচ।
জামাইকা তালাওয়াস থেকে বাদ পড়ার পরে এবার সেন্ট লুসিয়া জুকস (St. Lucia Zouks) এর হয়ে গেইল ক্যারাবিয়ান লিগে খেলতে নামবেন।
সারওয়ানকে উদ্দেশ্য করে গেইল আরো বলেন, ‘তালাওয়াসের সাথে যা ঘটেছে তার জন্য তুমি দায়ী। কারণ এ দলটির মালিক ও তুমি খুব কাছের। আমার শেষ জন্মদিনের পার্টিতে উপস্থিত থেকে তুমি বক্তব্য দিয়েছিলে। বলেছিলে আমরা কতদূর এসেছি।’