শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

তামিম-মিঠুনের ব্যাটে ২৭১ রানের পুঁজি টাইগারদের

স্পোর্টস ডেস্ক:: সেঞ্চুরি হাতছানি দিয়েছিল তামিম ইকবালকে। সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত শতক পাননি টাইগার ক্যাপ্টেন। উঁকি দিয়েও ক্যারিয়ারের ১৪তম ওয়ানডে সেঞ্চুরি ধরা দেয়নি। ক্যারিয়ারের ৫০তম হাফ-সেঞ্চুরিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তামিমকে। তার সঙ্গে ঝড়ো ব্যাটিংয়ে অর্ধ-শতক পেয়েছেন মোহাম্মদ মিঠুনও।

তামিম-মিঠুনের জোড়া হাফ-সেঞ্চুরিতে প্রথম ওয়ানডের বাজে ব্যাটিংয়ের অভিজ্ঞতা ঝেড়ে ফেলে রানের দেখা পেল লাল-সবুজের প্রতিনিধিরা। স্বাগতিক নিউজিল্যান্ডের সামনে টাইগাররা ছুড়ে দিলো ২৭২ রানের লক্ষ্য ।

ক্রাইস্টচার্চের হাগলি ওভালে টস হেরে শুরুতে ব্যাট হাতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। তামিম ১১ চারে ১০৮ বলে ৭৮ রান নিয়ে সাজঘরে ফিরলেও ৫৭ বলে ৭৩ রানের হার না মানা ইনিংস খেলেন মিঠুন। দলীয় স্কোরে মুশফিকুর রহিম ৩৪ ও সৌম্য সরকার ৩২ রান যোগ করেন।

দুটি উইকেট নেন মিচেল স্যান্টনার। একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও কাইল জেমিসন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৭১/৬, ৫০ ওভার (তামিম ৭৮, মিঠুন ৭৩*, মুশফিক ৩৪ ও সৌম্য ৩২; স্যান্টনার ২/৫১)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com