শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

তাইজুল-নাইমের দৃঢ়তায় দিন শেষ করলো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার::

চট্টগ্রামে উইন্ডিজদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠের লড়াইয়ে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। টপ অর্ডারের চেষ্টায় ভালো কিছুর ইঙ্গিত দিলেও মিডল অর্ডারদের ব্যর্থতায় রানের গতি কমার পাশাপাশি উইকেটও হারাতে হয় বাংলাদেশকে। তবে লোয়ার অর্ডারে নামা তাইজুল ইসলাম ও অভিষিক্ত নাঈমের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ছে স্বাতিকরা।

এই জুটিতে ভর করে ৩০০ ছাড়ানোর পর আর বিপদে পড়েনি বাংলাদেশ। তাদের অনবদ্য ৫৬ রানের পার্টনারশিপে প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩১৫ রান তুলে। খেলা হয়েছে ৮৮ ওভার। এরপর আলো স্বল্পতার কারণে প্রথম দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়ারদ্বয়।

চট্টগ্রামের মাটিতে মুমিনুল এর আগে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন, ব্যক্তিগত সর্বোচ্চ ১৮১ রানের ইনিংসটিও সেখানেই। এরই ধারাবাহিকতায় এই মাঠে ৬ষ্ঠ শতক পূর্ণ করলেন মুমিনুল হক। চা বিরতির পর ব্যাট করতে নেমেই শ্যানন গ্যাব্রিয়েলকে উইকেট বিলিয়ে দেন মমিনুল হক। অফ স্ট্যাম্পের বাইরের বলকে মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১২০ রানে সাজঘরে ফেরেন তিনি। একই ওভারের শেষ বলে লেগ বিফরের ফাঁদে পরে বিদায় নেন মুশফিক।

বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে না পারায় ইমরুল কায়েসের সঙ্গে ওপেনিংয়ে জুটি গড়তে নামেন দারুণ ফর্মে দলে ফেরা সৌম্য সরকার। কিন্তু, ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে কেমার রোচের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। অফ স্টাম্পের বাইরের বল ডিফেন্স করতে গিয়ে সুইং মিস করেন সৌম্য, ব্যাটের কানায় বল লাগলে গ্লাভস বন্দি করতে ভুল করেননি উইকেটরক্ষক শেন ডরউইচ। দলের রান ১ হতেই বাংলাদেশ হারায় প্রথম উইকেট। ব্যক্তিগত ৩ রানে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েও জীবন পান ইমরুল কায়েস। ব্যক্তিগত ১৬ রানে নো-বলের কল্যানে আবারো বেঁচে যান ইমরুল।

কিন্তু শেষ পর্যন্ত উইকেট ধরে রাখতে পারলোন ইমরুল। মধ্যাহ্নের বিরতির কয়েক মিনিট পূর্বেই গুটিয়ে যায় ইমরুলের ইনিংস। ব্যক্তিগত ৪৪ রান করে আউট হন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে প্রবেশ করলেন মোহাম্মদ মিঠুন।

ব্যক্তিগত অষ্টম শতকের দেখা পেয়েছেন মুমিনুল হক। ১২০ রান নিয়ে চা বিরতিতে গিয়েছিলেন। কিন্তু ক্রিজে এসেই প্যাভিলিয়নে ফিরে গেলেন তিনি। তার ফেরার পর ক্রিজে এসে কিছু করার আগেই মুশফিকও বিদায় নেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com