শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
বঙ্গবন্ধু বিপিএলের ঢাকা পর্ব শেষ হয়ে গেলো। ১১ ডিসেম্বর মাঠে গড়ানো ঢাকা পর্ব শেষ হলো গতকাল ১৪ ডিসেম্বর। দুইদিন বিরতি দিয়ে আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে এ টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব।
এবার জেনে নেওয়া যাক ঢাকা পর্ব শেষে কোন দল পয়েন্ট তালিকায় কয় নাম্বারে আছে-
এবার বিপিএলের ঢাকা পর্বে দুর্দান্ত খেলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে রাজশাহী রয়্যালস। তারা ২ ম্যাচের ২টিতেই জিতে ৪ পয়েন্ট পেয়েছে।
৩ টি করে ম্যাচ খেলেছে ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৩ ম্যাচের ২ টিতে জয় নিয়ে নেট রানরেট হিসেবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা প্লাটুন ও তিনে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
১ ম্যাচ খেলে ১টিতেই জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে খুলনা টাইগার্স। আর ২ ম্যাচে ১ জয় নিয়ে পঞ্চম স্থানে আছেন কুমিল্লা ওয়ারিয়র্স।
২ ম্যাচে কোন জয় না পেয়ে ষষ্ঠ অবস্থানে আছে রংপুর রেঞ্জার্স। আর ৩ ম্যাচে কোন জয় না পাওয়া সিলেট থান্ডার আছে একদম তলানিতে, ৭ নম্বরে।