শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

ঢাকা আবাহনী ও শেখ জামাল ফুটবলে রোমাঞ্চকর ম্যাচ ড্র

মুজিবুর রহমান, ই-কণ্ঠ ২৪ ডটকম : মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগে খেলা শুরু হয়েছিল বিকেল সাড়ে ৩টায় ঢাকা আবাহনী লিমিটেড ও শেখ জামালের মধ্যে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে ঢাকা আবাহনী লিমিটেড ও শেখ জামাল রোমাঞ্চকর ২-২ ড্র হয় ম্যাচটি। চলতি আসরে এই প্রথম পয়েন্ট হারানো শেখ জামাল ছয় ম্যাচে ৫ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। একদিকে পেশাদার লীগের সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। ঢাকা আবাহনী ১৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে এক ম্যাচ বেশি খেলা। খেলার প্রথম থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে দুপক্ষে জমে ওঠে চলতি লিগের ম্যাচ।

অন্যদিকে তিনবারের শিরোপাধারী শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ৩৮তম মিনিটে বলের দখল নেওয়ার লড়াইয়ে রায়হান পড়ে গেলে শেখ জামালের সলোমন কিং ইচ্ছাকৃতভাবে তার গায়ে বল মেরে বসেন। আউট ও গ্যালারিতে তীব্র উত্তেজনা তৈরি হয়। শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি। এক পর্যায়ে জুয়েল রানাকেও ধাক্কা দিয়ে ফেলে দেন সলোমন। রেফারি সলোমনকে নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ, জুয়েল দুজনকেই দেন লাল কার্ড হাতাহারি, চার গোলের রোামাঞ্চের ম্যাচ, অফসাইডে একটি দলের দু-দুটি গোল বাতিল।

ছয় লিগ ম্যাচ অপরাজিত থাকা আবাহনী এগিয়ে যায় আগের। রায়হান হাসানের লম্বা থ্রো ইনের পর ডি-বক্সের বাইরে বল পেয়ে যান সোহেল রানা। এই মিডফিল্ডারের সাইড ভলি বেরিয়ে যেত বাইরে দিয়ে, কিন্তু হাইতির ফরোয়ার্ড কেরভেন্স ফিলস বেলফোর্ট পা ছোঁয়ালে বল দিক পাল্টে জালে জড়ায়।

টানা পাঁচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে নামা শেখ জামালের শিবিরে সমতার স্বস্তি ফিরে ১৯তম মিনিটে। উজবেকিস্তানের মিডফিল্ডার ভালিজনোভ ওতাবেকের পাস ধরে গাম্বিয়ান ফরোয়ার্ড সুলাইমান সিল্লাহর নিখুঁত শট গোলরক্ষক শহিদুল ইসলাম সোহেলের পাশ দিয়ে ঠিকানা খুঁজে নেয়।
তিন মিনিট পর ফের এগিয়ে যেতে পারত প্রিমিয়ার লিগের ষষ্ঠবারের চ্যাম্পিয়ন আবাহনী। কিন্তু রাফায়েল অগাস্তো সান্তোস দি সিলভার থ্রো পাস ধরে বেলফোর্ট শট নেন গোলরক্ষক জিয়াউর রহমান জিয়া বরাবর।

১৩ মিনিটে এগিয়ে যায় আবাহনী। রায়হানের লম্বা থ্রোয়ে মাসিহ সাইঘানির হেডে শেখ জামালের এক খেলোয়াড় ফেরালে বক্সের বাইরে বল পান সোহেল রানা। তার নেয়া বা পায়ের শট বেলফোর্টের ব্যাকহিলে পোস্টের ঘেঁষে বল চলে যায় জালে। ছয় মিনিট পরেই সমতায় ফেরে শেখ জামাল। মধ্যমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে জোনোভ ওতাবেক দ্রুতগতিতে এগিয়ে যান। আবাহনীর তিন ডিফেন্ডারের মাঝখান দিয়ে থ্রো দেন সুলাইয়মান সিল্লাহকে। বক্সের মধ্যে ঢুকে ডান পায়ের প্লেসিং শটে গোল করেন এই গাম্বিয়ান ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবাহনীর ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরি হেডে জাল খুঁজে নিলেও অফসাইডের কারণে গোল হয়নি। ড্রয়ে নিষ্পত্তি হয় ম্যাচ।
৭২তম মিনিটে সমতায় ফেরে ২০১৪-১৫ মৌসুমে সবশেষ লিগ জেতা শেখ জামাল। মাসিহ সাইঘানি পারেননি সিল্লাহকে আটকাতে; গাম্বিয়ান ফরোয়ার্ডের পাস ধরে নিখুঁত শটে শহিদুলকে পরাস্ত করেন জোবে। দুই মিনিট পর জোবের শট ফিস্ট করে ক্রসবারের ওপর দিয়ে বের করে আবাহনীর ত্রাতা গোলরক্ষক।
৭২ মিনিটে সমতায় ফেরে জামাল। মধ্যমাঠ থেকে বল পাওয়া সিল্লাহ আবাহনীর টুটুল হোসেন বাদশাকে ডজ দিয়ে বাড়িয়ে দেন ওমর জোবেকে। আগুয়ান সোহেলকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান তিনি।

অফসাইডে বাতিল হয়ে যায় আবাহনীর দুই গোল। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার সময় আবাহনী গ্যালারি থেকে রেফারিকে প্রচুর গালিগালাজ করা হয়।
ম্যাচ শেষে আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রূপু বলেন, ‘পরের খেলা বসুন্ধরা-শেখ জামাল। ফরেন প্লেয়ারকে রেডকার্ড দিয়ে বসিয়ে রেখেছে, এটা কি রেড কার্ড হয়! চট্টগ্রাম আবাহনীর সঙ্গে একটা রেড কার্ড দিয়েছ। কিন্তু কার সঙ্গে টাচ্ হলো নাসিরের? ও তো এমনিই দাঁিড়য়ে ছিল। কিসের খেলা এদেশে, ধিক্কার এদেশের ফুটবলকে। আমরা পেনাল্টি মেনে নিলাম, এটা কি পেনাল্টি?’ কোথাকার ফুটবল হবে এদেশে? পরের খেলার ফিকশ্চার দেখেন। জুয়েল রানা এমনিই পড়ে গেছে। ওকে হলুদ কার্ড দিতে পারতো।’
একইদিনে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব জাপানি মিডফিল্ডার উরইউ নাগাতার গোলে (১-০) হারায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে। এই ভেন্যুতে মোহামেডানের চলতি লীগে এটাই প্রথম জয়। নিজেদের ষষ্ঠ ম্যাচে এটা শেখ জামালের প্রথম ড্র।
৯ ফেব্রুয়ারি মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে ১-০ গোলে হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com