শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৮ মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। এ বিশ্বকাপের জন্য সালমা খাতুনের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত দলের সহ-অধিনায়ক থাকছেন রুমানা আহমেদ। ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে প্রমীলা টাইগাররা। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষরা হলো- স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলংকা।
অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ড প্রমীলা দল।
বাংলাদেশ দল : সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজা-তুল-কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিঙ্কি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি ও সোবহানা মোস্তারি।
স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন : শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা মন্ডল, পুজা চক্রবর্তী এবং রাবেয়া।