শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

টি-টেন ক্রিকেটে শাহজাদের অবিশ্বাস্য রেকর্ড!

স্পোর্টস ডেস্ক:: ক্রিকেটের ফরমেট যত আপডেট হচ্ছে, ব্যাটসম্যানরা যেন ততই মারমুখী হয়ে উঠছেন। টি-টেন ক্রিকেটে মোহাম্মদ শাহজাদই যেমন ঘটিয়ে বসলেন বিধ্বংসী এক কান্ড। আফগানিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান মাত্র ১৬ বলে খেলেছেন ৭৪ রানের হার না মানা এক অবিশ্বাস্য ইনিংস!

বুধবার দুবাইয়ে টি-টেন লিগে রাজপুতের হয়ে এই ইনিংসটি খেলেছে শাহজাদ। ৯৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে তারা মাত্র ৪ ওভারেই তুলে ফেলে ৯৬ রান। জিতে যায় ১০ উইকেটের বড় ব্যবধানে।

উক্ত ম্যাচে শাহজাদের এই রেকর্ডে সঙ্গী ছিলেন নিউজিল্যান্ডের আরেক মারকুটে ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। এই দুজনের ওপেনিং জুটিতে ২৪ বলেই সিন্ধিসকে হারিয়ে দেয় রাজপুত।

১৬ বলে ৭৪ রানের ইনিংসটি টি-টেন ক্রিকেটের ইতিহাসে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে আফগানিস্তানের এই হিটম্যান ব্যাটসম্যান। এই ইনিংসের পথে ১২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন আফগান ব্যাটসম্যান, যেটিও টি-টেনে প্রথম।

শাহজাদের এই ইনিংসে ছিল না কোনো ডট বল। ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান ১৬ বলের মধ্যে ৮টি বলই মেরেছেন ছক্কা। আসলেই অবিশ্বাস্য!

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com