শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:: ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

নেপালের আনফা কমপ্লেক্সে বৃহস্পতিবার প্রথম সেমি-ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষের পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতে বাংলাদেশ।

মিডফিল্ডার পাত্রে হার্শ শৈলাসের দূরপাল্লার শট গোলরক্ষক মেহেদী হাসানকে বোকা বানিয়ে জালে জড়ালে সপ্তদশ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সফল স্পট কিকে বাংলাদেশকে সমতায় ফেরান বদলি ফরোয়ার্ড আশিকুর রহমান। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বল ডি বক্সের মধ্যে রাসেল আহমেদ নিয়ন্ত্রণে নেওয়ার সময় ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

বিস্তারিত আসছে…

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com