শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

টাইগারদের চোখ রাঙাচ্ছে মাসাকাদজা-উইলিয়ামস জুটি

স্পোর্টস ডেস্ক::
প্রথম ইনিংসে টাইগার বোলারদের ভালোই ভুগিয়েছিলেন হ্যামিল্টন মাসাকাদজা ও শন উইলিয়ামস। হাফ সেঞ্চুরি করেছিলেন দুইজনই। উইলিয়ামস তো সেঞ্চুরির কাছাকাছিই চলে গিয়েছিলেন। সোমবার দ্বিতীয় ইনিংসে এই দুইজনের জুটিতে ভর দিয়ে প্রথম সেশনে ২ উইকেটে ৯১ রান করেছে জিম্বাবুয়ে। বাংলাদেশ থেকে এগিয়ে আছে ২৩০ রানে।

দুইজনের জুটি অবিচ্ছিন্ন আছে ৪৪ রানে। মাসাকাদজা ৩৯* ও উইলিয়ামস ১৬* রানে অপরাজিত আছেন।

সোমবার সিলেট টেস্টের তৃতীয় দিন সকালে জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাতটি হানেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের পর আঘাত হানলেন তাইজুল ইসলামও।

এদিন মিরাজের করা দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলে মিরাজের ঘূর্ণিতে উড়ে গেছে চারির (৪) স্টাম্প। জিম্বাবুয়ের দলীয় রান তখন ১৯।

তিন নম্বরে নামো টেইলর শুরু থেকেই মারমুখী খেলতে থাকেন। ২৫ বল খেলে ৪টি চারে করে ফেলেন ২৪ রান। তবে ইমরুল কায়েসের তালুবন্দী করে তাকে থামিয়ে দেন তাইজুল। দলীয় ৪৭ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে জিম্বাবুয়ের।

এর আগে রোববার জিম্বাবুয়ের বোলারদের দাপটের মুখে নিজেদের প্রথম ইনিংসে ১৪৩ রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ। সফরকারীরা তাদের প্রথম ইনিংসে করেছিল ২৮২ রান। দ্বিতীয় দিন শেষে ২ ওভার ব্যাট করতে পারে জিম্বাবুয়ে। তাতে রান আসে একটি। ফলে ১৪০ রানের লিড নিয়ে দিন শেষ করে তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com