শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা

স্পোর্টস ডেস্ক::

বাংলাদেশ প্রিমিয়ার (বিপিএল) লিগের ৩৩তম ম্যাচে টস জিতে আগে বোলিং নিয়েছেন খুলনা টাইটানস অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে আগে ব্যাটিং করছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ানস।

৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে কুমিল্লা। টেবিলে ওপরে উঠতে ভিক্টোরিয়ানসদের কাছে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর খুলনার জন্য ম্যাচটি কেবল নিয়মরক্ষার। ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে দলটি। ১০ ম্যাচ খেলে ২ জয় ও ৮ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে টাইটানসরা।

কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ: তামিম ইকবাল, এভিন লুইস, আনামুল হক (উইকেটরক্ষক), ইমরুল কায়েস (অধিনায়ক), শামসুর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোহাম্মদ সাইফউদ্দিন, ওয়াহাব রিয়াজ, মেহেদি হাসান ও মোহাম্মদ শহীদ।

খুলনা টাইটানস একাদশ: জুনায়েদ সিদ্দিকী, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), নাজমুল হাসান শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, (অধিনায়ক), ডেভিড উইজ, ডেভিড মালান, কার্লোস ব্র্যাথওয়েট, জহুরুল ইসলাম, আরিফুল হক, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাদ্দাম ও শরিফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com