শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

স্পোর্টস ডেস্ক::

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৬তম ম্যাচে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

বিপিএলের চলমান ষষ্ঠ আসরে ইতিমধ্যে ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস।

অন্যদিকে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স সাত ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ পর্যায়ে রয়েছে।

মঙ্গলবারের এই ম্যাচে জিতে শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে চায় ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে ১০ পয়েন্ট নিয়ে ঢাকা, চিটাগংয়ের সঙ্গে সেরার রেসে থাকতে চায় কুমিল্লা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com