শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, আরিফুল ও নাজমুলের অভিষেক

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের অভিষেক টেস্টের টস ভাগ্যটা বাংলাদেশের পক্ষে যায়নি। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

এই টেস্টে বাংলাদেশ দলের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে অল রাউন্ডার আরিফুল হক ও স্পিনার নাজমুল ইসলাম অপুর। অন্যদিকে জিম্বাবুয়ের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে অল রাউন্ডার ব্র্যানডন মাভুতার।

বাংলাদেশ দলের নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় সিলেটে টাইগারদের নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

একাদশ :

বাংলাদেশ : লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com