শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক::

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজকেই মূল প্রস্তুতি হিসেবে দেখছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে ১৯৬ রানের বড় জয় পায় ক্যারিবিয়রা।

আজ মঙ্গলবার (৭ মে) দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয় অধিনায়ক জেসন হোল্ডার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যারিবিয়দের সংগ্রহ ২ ওভারে ০ উইকেট হারিয়ে ১০ রান। ক্রিজে আছেন শাই হোপ (৯) ও সুনীল অ্যামব্রিস (০) রান নিয়ে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।

উইন্ডিজ একাদশ: শেন ডরউইচ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, সুনীল অ্যামব্রিস, অ্যাশলে নার্শ, জেসন হোল্ডার, কেমার রোচ, শেলডন কটরেল এবং শ্যানন গ্যাব্রিয়েল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com