শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

টস জিতে ব্যাটিংয়ে খুলনা

স্পোর্টস ডেস্ক::

বুধবার বিপিএলের চতুর্থ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

দুই দলের কেউই এখনও জয়ের আসরে মুখ দেখেনি। টানা দুই ম্যাচে হেরে অনেকটাই চাপে মাহমুদউল্লাহর খুলনা। প্রথম ম্যাচে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সের কাছে হেরেছে ৮ রানে। আর দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের কাছে হেরেছে ১০৫ রানের বিশাল ব্যবধানে।

এদিকে এখন পর্যন্ত একটা ম্যাচই খেলেছে মেহেদি হাসান মিরাজের রাজশাহী। ওই ম্যাচে সাকিবের ঢাকার কাছে ৮৩ রানে হেরেছে তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com