শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

টস জিতে ব্যাটিংয়ে ও. ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক::

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরুর আগে আজ দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বিবিসি একাদশ। সকালে টস জিতে ব্যাট করছে ক্যারিবীয়রা। তবে শুরুটা সুখকর হয়নি তাদের। ৬ষ্ঠ ওভারেই তাদের প্রথম উইকেটের পতন ঘটেছে। শফিউল ইসলামের বলে সাজঘরে ফিরেছেন ক্রেইগ ব্রেথওয়েট।

এখন ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৩৮ রান। ক্রিজে আছেন কাইরন পাওয়েল (১৬) ও সাই হোপ (১৫)।

আজ রোববার বিসিবি একাদশের নেতৃত্ব দিচ্ছেন পেসার রুবেল হোসেন।

বিসিবি একাদশ : রুবেল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, জাকির হোসেন, মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, এবাদত হোসেন, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, নাঈম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মোহাম্মাদ মিথুন ও রিয়াসাত আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com