শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

টস জিতে বোলিংয়ে কুমিল্লা, খেলছেন আফ্রিদি-স্মিথ

স্পোর্টস ডেস্ক::

বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানস অধিনায়ক স্টিভেন স্মিথ। ফলে আগে ব্যাট করছে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সিলেট সিক্সার্স।

এবার কুমিল্লার হয়ে অধিনায়কত্ব করার কথা ছিল তামিম ইকবালের। তবে হঠাৎ করে কর্তৃপক্ষের সিদ্ধান্ত পরিবর্তন। ভিক্টোরিয়ানসদের নেতৃত্ব দেবেন স্মিথ। ফলে স্বদেশী ডেভিড ওয়ার্নারের সঙ্গে টস করতে দেখা যায় তাকে।

স্মিথ ছাড়া কুমিল্লার হয়ে খেলছেন তিন বিদেশি খেলোয়াড়-শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও এভিন লুইস। আর সিলেটে ওয়ার্নার ছাড়া বিদেশি ক্রিকেটার আছেন মোহাম্মদ ইরফান, নিকোলাস পুরান ও সন্দীপ লামিচানে।

সিলেট সিক্সার্স একাদশ:

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন দাস, সাব্বির রহমান, নিকোলাস পুরান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, অলোক কাপালি, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ:

এভিন লুইস, তামিম ইকবাল, ইমরুল কায়েস, স্টিভেন স্মিথ (অধিনায়ক), শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, আনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, আবু হায়দার রনি ও মোহাম্মদ শহীদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com