শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক::

ত্রিদেশীয় ‍টি-টোয়েন্টি সিরিজের প্রথম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি মাঠে গড়াবে।

এর আগে দুই দলই তিনটি করে ম্যাচ খেলেছে। দু’দলই ২টি করে ম্যাচ জয় পায় এবং একটি করে ম্যাচ হারে। সিরিজে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ মুখোমুখি হয়েছে একবার। সে ম্যাচটি আফগানিস্তান জিতে টাইগারদের বিপক্ষে।

দুই দলই ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে। শনিবার শেষ ম্যাচটি ফাইনালের জন্য নিজেদের আত্মবিশ্বাসী করে তোলা।

সম্ভাব্য একাদশ : লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম ও রুবেল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com