শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক::

যুব বিশ্বকাপের ফাইনাল টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি।

মুরাদের জায়গায় ফিরলেন অভিষেক

বাঁহাতি স্পিনার হাসান মুরাদের জায়গায় পেসার অভিষেক দাসকে ফিরিয়েছে বাংলাদেশ। দলে পরিবর্তন এই একটিই।

বাংলাদেশ: পারভেজ হোসেন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, আকবর আলী, অভিষেক দাস, রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

যুব বিশ্বকাপের ফাইনাল টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি।

বাংলাদেশের সামনে ইতিহাসের হাতছানি

প্রথম শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে পা রাখা বাংলাদেশ লক্ষ্য পূরণ থেকে কেবল এক ধাপ দূরে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে প্রথমবার, প্রতিপক্ষ শক্তিশালী ভারত। আছে উত্তেজনা ও স্নায়ুচাপ। সে সবকে দূরে রেখে আর আট-দশটা সাধারণ ম্যাচের মতো শিরোপা নির্ধারণী ম্যাচটি খেলে জিততে চায় আকবর আলির দল।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।

বিভিন্ন টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার স্মৃতি খুব একটা সুখকর নয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। গত বছর যুব এশিয়া কাপের ফাইনাল ও ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে প্রতিবেশী দেশটির বিপক্ষে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশের।

সেসব ভেবে অবশ্য ভীত নন বাংলাদেশ অধিনায়ক আকবর। জানিয়েছেন, ভারতকে হারানোর রসদ আছে তার দলে। সতীর্থদের ওপর আস্থা রেখে স্বপ্ন দেখছেন বিশ্ব জয়ের।

গ্রুপ পর্বে সেরা হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে এসেছে নিজেদের গ্রুপ সেরা হওয়া ভারত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com