শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

টস ছাড়াই বিকেএসপিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

স্পোর্টস রিপোর্টার::

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বিসিবি একাদশ।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিকেএসপিতে শুরু হওয়া ম্যাচে ব্যাটিংয়ে নেমেছে জিম্বাবুয়ে দল। টস ছাড়াই জিম্বাবুয়ে দল আগে ব্যাট করতে চাইলে তা মেনে নেন বিসিবি একাদশ অধিনায়ক আল আমিন জুনিয়র।

সিরিজের একমাত্র টেস্টটি শুরুর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এটিই সফরকারীদের একমাত্র প্রস্তুতি ম্যাচ। অপরদিকে বিসিএলের কারণে বাংলাদেশের বেশিরভাগ তারকা ক্রিকেটারই ব্যস্ত। যে কারণে এ ম্যাচে যুব বিশ্বকাপজয়ী ছয় ক্রিকেটার সুযোগ পেয়েছেন খেলার। বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি ছাড়াও মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, শাহদাত হোসেন ও পারভেজ হোসেন ইমন সুযোগ পেয়েছেন এই ম্যাচে।

এছাড়াও নাঈম শেখ ও আমিনুল ইসলাম বিপ্লবদের নিয়ে গড়া এ প্রস্তুতি ম্যাচের নেতৃত্ব দিচ্ছেন ঘরোয়া ক্রিকেটের চেনা মুখ আল আমিন জুনিয়র।

প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ : নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, শরিফুল ইসলাম, শাহাদাত হোসেন, রিশাদ হোসেন, ফারদিন অ্যানি, আল আমিন জুনিয়র (অধিনায়ক), সুমন খান, মুকিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।

জিম্বাবুয়ে টেস্ট দল : ক্রেইগ আরভিন (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরে, ক্রিস্টোফার পফু, ব্রায়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা, তিনোটেন্ডা মুটোম্বোডজি, এইনসলে এনডিলোভু, ভিক্টর নায়াউচি, ব্রেন্ডন টেলর, ডোলান্ড তিরিপানো, চার্লটন টিসুমা।

জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সূচি

১৮-১৯ ফেব্রুয়ারি : দুই দিনের প্রস্তুতি ম্যাচ, বিকেএসপি
২২-২৬ ফেব্রুয়ারি : একমাত্র টেস্ট, মিরপুর

ওয়ানডে সিরিজ, ভেন্যু : সিলেট

০১ মার্চ : প্রথম ওয়ানডে
০৩ মার্চ : দ্বিতীয় ওয়ানডে
০৬ মার্চ : তৃতীয় ওয়ানডে

টি-টোয়েন্টি সিরিজ, মিরপুর

০৯ মার্চ : প্রথম টি-টোয়েন্টি
১১ মার্চ : দ্বিতীয় টি-টোয়েন্টি
১২ মার্চ ঢাকা ত্যাগ করবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com