শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

জয় দিয়ে শুরু শেখ জামালের চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম : ১৮ ঁজানুয়ারি সোমবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হয়েছিল বিকেল ৪ টায় চট্টগ্রাম আবাহনী ও শেখ জামালের মধ্যে। এবারের ওয়ালটন ফেরাডারেশ কাপের লীগ রানার্সআপ চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। খেলার শুরু থেকে আক্রমণে আধিপত্য দেখায় শেখ জামাল ধানম-ি ক্লাব।
চট্টগ্রাাম আবাহনীকে হারিয়ে শুভসূচনা শেখ জামালের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুভসূচনা হয়েছে শেখ জামাল ধানম-ি ক্লাবের। চট্টগ্রাম অবাহনীকে ২-১ গোলে হারিয়েছে ২০১৪/১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা।
১৪ মিনিটে এগিয়ে যেতে পারতো তারা। তবে সলোমন কিংয়ের শট ফিরিয়ে চট্টগ্রুাম আবাহনীকে রক্ষা করেন গোলরক্ষক জিয়াউর রহমান।
২৯ মিনিটে গোল করার প্রথম সুযোগ পায় শেখ জামাল। আবাহনীর বক্সের ভেতর থেকে নূরুল আবসারের হেড আবাহনীর ক্রসবারে লেগে ফিরে আসে। ৩৩ মিনিটে বক্সের মধ্যে মানিক হোসেন মোল্লা পাস দেন নিক্সনকে। তার নেয়া ডান পায়ের শট বাঁদিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন জামাল গোলরক্ষক জিয়াউর রহমান জিয়া।
তবে প্রথমার্ধেই এগিয়ে থেকে বিরতিতে যায় শেখ জামাল। ৪১ মিনিটে ফের ওতাবেকের ফ্রি-কিক গুইলের্মোর গায়ে লেগে বল জড়ায় চট্টগ্রাম আবাহনীর জালে এবং লিড নেয় শেখ জামাল। দ্বিতীয়ার্ধের শুরুতে মনির হোসেনের ক্রস থেকে হেডে দলের ব্যবধানটা দ্বিগুণ করেন আবসার।
৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে শেখ জামাল। ডানপ্রান্ত থেকে মনির হোসেনের চমৎকার ক্রসে বক্সের ভেতর থেকে নূরুল আবসারের হেডে বল আশ্রয় নেয় আবাহনীর জালে (২-০)।
৮১ মিনিটে পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। ডি-বক্সের মনির হোসেনের হাতে বল লাগে পেনাল্টির বাঁশি বাজান রেফারি মিজানুর রহমান। স্পট-কিক থেকে গোল করতে ভুল হয়নি ব্রাজিলিয়ান নিক্সন (১-২)।
কয়েকমিনিট পরেই রেফারি মিজানুর রহমান খেলা শেরে বাঁশি বাজালে জয় ও পুরো ৩ পয়েন্ট পাওয়ার আনন্দ মধ্যে মাঠ ছাড়ে শফিকুল ইসলাম মানিকের শেখ জামাল ধানম-ি ক্লাব। তারপর মন খারাপ করে মাঠ ত্যাগ করে মারুফুল হকের চট্টগ্রাম আবাহনী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com