শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাতে মুখোমুখি হবে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও অজিঙ্কা রাহানের দল রাজস্থান রয়্যালস। রাজস্থানের ঘরের মাঠ জয়পুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
দুইটি দলই ইতোমধ্যে তিনটি করে ম্যাচ খেলেছে। কিন্তু একটিতেও জয় পায়নি তারা। সুতরাং, দুইটি দলের জন্যই প্রথম জয় পাওয়ার লড়াই রাতে। শূন্য পয়েন্ট নিয়ে রাজস্থান এখন আছে সপ্তম অবস্থানে। আর একই পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালোর এখন আছে পয়েন্ট টেবিলের তলনিতে।
আইপিএলের এই পর্যন্ত মোট ১৮ বার মুখোমুখি হয়েছে ব্যাঙ্গালুরু ও রাজস্থান। এর মধ্যে ৯ ম্যাচে জয় পেয়েছে রাজস্থান। ৮ ম্যাচে জয় পেয়েছে ব্যাঙ্গালুরু। একটি ম্যাচে ফলাফল আসেনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দল: পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), মঈন আলী, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, শিভম দুবে, শিভম হেটমায়ার, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, নাথান কুল্টার-নাইল, প্রয়াস বর্মন, যুজবেন্দ্র চাহাল, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দর।
রাজস্থান রয়্যালস দল: অজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, স্টিভেন স্মিথ, অ্যাশটন টার্নার, বেন স্টোকস, রাহুল ত্রিপাঠি, কৃষ্ণাপ্পা গৌতম, জফরা আর্চার, ধাওয়াল কুলকারনি, জয়দেব উনাদকাত, শ্রেয়াস গোপাল।