শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

জুভেন্তাস ও পিএসজি’র সহজ জয়

স্পোর্টস ডেস্ক:: বুধবার রাতে লা লিগার চলতি মৌসুমে প্রথম হারের মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। একই রাতে সিরি ‘আ’ তে বোলগনাকে ২-০ গোলে হারিয়ে টানা ষষ্ঠ জয় পেয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর জুভেন্তাস। ৮৮ বছরের মধ্যে এই প্রথম টানা ৬ ম্যাচ জিতে মৌসুম শুরু করেছে সিরি ‘আ’র এই জায়ান্ট ক্লাবটি। গোল পেয়েছেন পাওলো দিবালা ও ব্লেইস মাতুইদি।

এদিন নিজেদের মাঠে ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় জুভেন্তাস। দলের হয়ে প্রথম গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা। তার ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মাতুইদি। রোনালদোর বাড়ানো বল থেকে গোল করেন ফরাসি এই মিডফিল্ডার।

এদিকে লিগ ওয়ানের ম্যাচে রেইমসের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে পিএসজি। জোড়া গোল করেছেন এদিনসন কাভানি। এছাড়া একটি করে গোল করেছেন নেইমার ও থমাস মুনিয়ার। রেইমসের হয়ে একমাত্র গোলটি করেছেন জাভিয়ার শাভালেরিন।

এদিন অবশ্য ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রেইমস। বাঁ দিক থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাবলো চাভাররিয়ার পাস থেকে বল পেয়ে গোল করেন ফরাসি ফরোয়ার্ড শাভালেরিন। এর তিন মিনিট পর অবশ্য কাভানির গোলে সমতায় ফেরে পিএসজি।

আর ম্যাচের ২৪ মিনিটে সফল স্পট-কিক থেকে দলকে ২-১ গোলে এগিয়ে দেন নেইমার। প্রতিপক্ষের ডি-বক্সের ভেতর কাভানি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। বিরতির মিনিটখানেক আগে ম্যাচে নিজে দ্বিতীয় গোল করে পিএসজিকে ৩-১ গোলে এগিয়ে দেন কাভানি। ম্যাচের ৫৫ মিনিটে প্রতিপক্ষে জালে চতুর্থ পেরেকটি ঠোকেন পিএসজির বেলজিয়ান ডিফেন্ডার মুনিয়ে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com