শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক::

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ধরাশায়ী হয়ে হতাশা ভর করেছে টাইগার শিবিরে। সেই দুঃস্মৃতি ভুলে বুধবার চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে সাকিব বাহিনী। ঢাকা পর্বে এই দলের বিপক্ষে প্রথম জয়ের সুখস্মৃতি আজ সঙ্গী টাইগারদের। আফগানদের বিপক্ষে হারার যন্ত্রনা ভুলতে জয়ের জন্য উন্মুখ টাইগাররা।

বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। এ ম্যাচ জিততে পারলেই ফাইনালে চলে যাবেন সাকিবরা।

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় অধ্যায়ে স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম ধাপে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। তার জায়গায় নেয়া হয়েছে তরুণ ওপেনার নাঈম শেখকে। আজই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে নাঈমের।

এছাড়া একাদশে আর পরিবর্তনের সম্ভাবনা নেই। সৌম্য না থাকায় এ ম্যাচে ইনিংসের গোড়াপত্তন করতে পারেন লিটন-নাঈম। প্রিয় পজিশন ওয়ানডাউনে নামবেন সাকিব। পছন্দের চারে খেলবেন মুশফিক। পাঁচ নম্বরে ব্যাট করবেন মাহমুদউল্লাহ।

ছয়ে নেমে রানের গতি বাড়ানোর দায়িত্বে থাকছেন সাব্বির। সাতে নেমে ফিনিশিং টাচ দেবেন মোসাদ্দেক। অবশ্য তার হালকা ইনজুরি সমস্যা আছে। তবে তাতে খেলায় সমস্যা হওয়ার কথা নয়। আটে তাকে সহায়তা করবেন আফিফ। নয়ে ক্যামিও খেলার ভূমিকায় থাকছেন সাইফউদ্দিন।

একাদশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকবেন তাইজুল। সাকিবের সঙ্গে স্পিন আক্রমণ দাগাবেন তিনি। বরাবরের মতো পেস আক্রমণে নেতৃত্ব দেবেন কাটার মাস্টার মোস্তাফিজ। তাকে সমর্থন দেবেন সাইফ।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)

লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com