শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার ॥ ৮ মার্চ সোমবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটরিয়ামে অনুষ্ঠিত গ্রেস টোন ভাষা দিবস স্কোয়াশ টুর্নামেন্টের পুরস্কার প্রদান এবং ইস্পাহানী স্বাধীনতা দিবস স্কোয়াশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পুরস্কার প্রদান ও ট্রফি উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, স্কোয়াশ ফেডারেশনের সভাপতি কর্নেল (অব.) ফারুক খান, সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম (অব.) এবং ইস্পাহানীর কর্মকর্তা ওমর হান্নান।
১২-১৭ ফেব্রুয়ারি ৬ দিনব্যাপি প্রেস টোন মার্তৃভাষা দিবব স্কোয়াশ প্রতিযোগীতায় ৬টি গ্রুপে মোট সাতানব্বই জন খেলোয়াড় অংশ গ্রহণ করেছিল।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সংবাদ সম্মেলনে বলেন, দেশের ১৮৬ উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির জন্য পরিকল্পনা একনেকে জমা দেয়া হয়েছে। এছাড়া আপাতত দেশের ২০টি জেলায় ইনডোরসহ খেলোয়াড়দের জন্য জিমনেশিয়াম তৈরি করা হবে। যা পরে দেশের সবগুলো জেলাতেই তৈরি করা হবে। গ্রেস টোন ভাষা দিবস টুর্নামেন্টের উর্ধ-১৫ ইভেন্টের পুরুষ বিভাগে আর্মি স্কোয়াশ কমপ্লেক্সের জাহিদ হোসেন চ্যাম্পিয়ন ও নৌবাহিনীর আবরার ইবনে জামিল রানারআপ, নারী বিভাগে বিএএফ শাহিন কলেজের আতিফ ইবনাত চ্যাম্পিয়ন ও রিয়াজুল জান্নাত রানারআপ, উর্ধ-১৯ ইভেন্টে উত্তরা ক্লাবের হামজা ইবনে সালেহিন চ্যাম্পিয়ন ও আর্মি স্কোয়াশ কমপ্লেক্সের সোহাগ রানারআপ, উন্মুক্ত পুরুষ বিভাগে উত্তরা ক্লাবের সুমন চ্যাম্পিয়ন ও সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল রনি দেবনাথ রানারআপ, উন্মুক্ত নারী বিভাগে সৈনিক মারজান আক্তার চ্যাম্পিয়ন ও একই দলের সুনিতা রানী রানারআপ এবং ক্লাব মেম্বারদের ইভেন্টে চট্টগ্রাম ক্লাবের সাজ্জাদ আরেফিন চ্যাম্পিয়ন ও একই ক্লাবের ফায়াজ রহমান রানারআপ হন। ১২ মার্চ শুরু হওয়া স্বাধীনতা দিবস টুর্নামেন্টে ১২০ নারী ও পুরুষ খেলোয়াড় পাঁচটি ইভেন্টে অংশ নেবেন। প্রাথমিকপর্বের খেলাগুলো গুলশান ক্লাব, বিএএফ শাহিন কলেজ ও আর্মি কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে চট্টগ্রামে। স্কোয়াশ টুর্নামেন্ট শেষ হবে আগামী ২০ মার্চ।