শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

জাতীয় পুরুষ হ্যান্ডবলের আনসার চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ ২৪ ডটকম : মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ৩০তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠান ১৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব।
বৃহস্পতিবার ঢাকার পল্টনের শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত গোলযোগপূর্ণ ফাইনালে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল দল কোর্ট ছেড়ে চলে যাওয়ায় আনসারকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন রেফারি।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সম্মানীত চেয়ারম্যান জনাব মোজাফফর হোসেন পল্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার চ্যাম্পিয়ান দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক এর সঞ্জীব চেটার্জী (সনিয়ির অ্যাসস্ট্যিান্ট ভাইস প্রসেডিন্টে এন্ড হডে র্কপোরটে অ্যাফর্য়োস এন্ড ব্র্যান্ডংি ডভিশিন)।

দুপুর ১ টায় অনুষ্ঠিত ৩য়/৪র্থ স্থান নির্ধারনী খেলায় চাপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ৩৫-৩৩ গোলে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে ৩য় স্থান অর্জন করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৭-১৩ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে রিংকু ১৬টি গোল করেন এবং বিজিত দলের পক্ষে মামুন, সজিবুর এবং জাবির ০৬ টি করে গোল করেন।
খেলাশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ও আনসারের সহকারী পরিচালক রায়হানউদ্দিন ফকির উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com