শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

ছেলে সন্তানের বাবা হলেন সাকিব

স্পোর্টস রিপোর্টার:: আগে থেকেই তার ঘর আলো করে রেখেছে দুই মেয়ে। সাকিব আল হাসানের ঘরের আলোটা আরও বেড়ে গেল। তাদের দুই কন্যা পেল নতুন খেলার সঙ্গী। বিশ্বসেরা অলরাউন্ডার স্বাগত জানালেন পরিবারের আরও এক নতুন অতিথিকে।

প্রিয় সহধর্মিণী উম্মে আহমেদ শিশির এবার সাকিবকে উপহার দিয়েছেন ফুটফুটে এক ছেলে সন্তান। সাকিব আল হাসানের পারিবারিক সূত্র খবরটি নিশ্চিত করে জানিয়েছে, সাকিবের তনয় ও স্ত্রী শিশির দুজনেই সুস্থ আছেন।

প্রথম কন্যা আলাইনা হাসান অব্রিকে পৃথিবীতে স্বাগত জানান সাকিব ২০১৬ সালে। গত বছর আসে পরিবারের আরেক সদস্য ইররাম হাসান। দুই তনয়ার মতো তার পুত্র সন্তানও ভূমিষ্ঠ হলো সুদূর যুক্তরাষ্ট্রে।

২০২১ সালের ১ জানুয়ারি তৃতীয় সন্তানের আগমনী বার্তা জানিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন সাকিব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com