শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

চামেলীর দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন সাকিব-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:: অসুস্থ হয়ে ৮ বছর ধরে বিছানায় পড়ে থাকা বংলাদেশ নারী দলের ক্রিকেটার চামেলী খাতুনকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছিলেন পেসার মোস্তাফিজুর রহমান। এবার তার পাশে এসে দাঁড়িয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসানও।

আট বছর আগে খেলতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ে যাওয়া সহ মেরুদণ্ডে হাড়ের ব্যথা নিয়ে চলতে চলতে বর্তমানে খুব কঠিন অবস্থায় পৌছেঁছেন চামেলী। মেরুদন্ডে দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্ক গুলো নষ্ট হয়ে যাওয়ায় অবস হয়ে যাচ্ছে তার পুরো ডান পাশ। তাকে দেখে বোঝবার উপায় নেই, ১২ বছর পর্যন্ত এই চামেলীই দাপটের সঙ্গে নিজের নৈপূণ্যতা দেখিয়েছেন জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স, ফুটবল এবং নারী ক্রিকেটে।

মানবেতর জীবন-যাপন করা চামেলীর চিকিৎসার জন্য ১০ লাখ টাকা প্রয়োজন। উন্নত চিকিৎসাসেবার জন্য যেতে হবে দেশের বাইরে। কিন্তু আনসার-ভিডিপির এই সদস্যের পক্ষে এত টাকা যোগার করা অসম্ভব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার সাহায্যে এগিয়ে আসেনি। তবে দুঃসময়ে জাতীয় দলের দুই ক্রিকেটারকে পাশে পেয়েছেন চামেলী।

আজ মঙ্গলবার চামেলী নিশ্চিত করেছে, মোস্তাফিজের পর তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাকিব।

শরীরের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘‘আমি এখন রাজশাহীতেই আছি। প্রায় ছয় মাসের আগে ডাক্তার আমাকে অপারেশন করার কথা বলেছিলেন। কিন্তু আর্থিক অবস্থার কারণে পারিনি। দুই মাস আগে পরপর দুইবার প্যারালাইসিস হওয়ার পথ থেকে যখন ফিরে আসি তখন ডাক্তারের কাছে গেলে তিনি আমাকে ‘সরি’ বলে দিয়েছেন। তার আর কিছু করার নেই। তিনি বলেছেন আর একবার হলে আমার এক পাশ অবশ হয়ে যাবে। যদি বাঁচতে হয় আপনি তাড়াতাড়ি অপারেশন করুণ। যে কয়টা দিন বাঁচার একটু ভালো ভাবে বাঁচুন।’’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com