শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিলের হালচাল

স্পোর্টস ডেস্ক::

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। যেখানে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম পর্ব শেষে এক নজরে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলের হালচাল।

বিপিএলের এই পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মাহমুদউল্লাহর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারা এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ৫টিতেই জিতেছে। এর ফলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি।

চট্টগ্রামের পরেই রয়েছে আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যাল। সর্বশেষ ম্যাচে কুমিল্লাকে হারিয়ে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ৫ ম্যাচের ৪টিতেই জিতে তাদের পয়েন্ট সংখ্যা ৮।

পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে মাশরাফির ঢাকা প্লাটুন। ৬ ম্যাচের ৪টিতে জয় নিয়ে রাজশাহীর পয়েন্টও ৮। কিন্তু রান রেটে পিছিয়ে থেকে তালিকার তিন নম্বরে অবস্থান করছে তারা।

তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে মুশফিকের খুলনা টাইগার্স। ৫ ম্যাচের ৩টিতে জয় পেয়েছে তারা। তাদের পয়েন্ট ৬।

৬ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে দাসুন শানাকার কুমিল্লা ওয়ারিয়র্স।

এছাড়া ৬ ম্যাচ খেলে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে মোসাদ্দেকের সিলেট থান্ডার। তাছাড়া সপ্তম স্থানে অবস্থান করছে মোহাম্মদ নবীর রংপুর রেঞ্জার্স। তারা ৫ ম্যাচ খেলে এক জয় পেয়েছে।

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর থেকে আবারও ঢাকায় শুরু হবে টুর্নামেন্টের তৃতীয় পর্ব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com