শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

চট্টগ্রাম আবাহনীকে ১ গোলে হারিয়ে বসুন্ধরা কিংস গ্রুপসেরা

স্পোর্টস রিপোর্টার, একুশে কণ্ঠ ও ই-টয়েন্টিফোর, কম ॥ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৮ ডিসেম্বর সোমবার ফেডারেশন কাপ ফুটবলে চট্টগ্রাম আবাহনী হারিয়ে গ্রুপ সেরা হয়েই শেষ আটে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপ ফুটবলের সি-গ্রুপে দুই দলই ম্যাচের শুরু থেকেই উভয়দলই আক্রমণ করে খেলেছে।
ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। অন্যদিকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনীও। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাই দুই দলেরই লড়াইটা ছিল গ্রুপসেরা হওয়ার লড়াই।
তাই গ্রুপ সেরা হওয়ায় লড়াইয়ে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামে বসুন্ধরা কিংস। শেষ পর্যন্ত সি-গ্রুপের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েই কোয়ার্টার ফাইনালে ওঠে অস্কার ব্রুজনের শিষ্যরা।

খেলার প্রথমার্ধে কেউই গোল করতে পারেনি। গত বছর ডিসেম্বর এই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একই জায়গায় গ্রুপপর্বে চট্টগ্রাম আবাহনী ২-০ গোলে হারিয়েছিল বসুন্ধরাকে। সোমবার ২৮ ডিসেম্বর প্রতিপক্ষকে হারিয়ে প্রতিশোধটা নিয়ে নিল বসুন্ধরা কিংস।
পেনাল্টি বক্সে ভেতরে বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বসুন্ধরা কিংস। প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি বক্সে ভেতরে গোলরক্ষকের একা পেয়েও গোল করেতে পারেনি মাহবুবুর রহমান সুফিল। তাই প্রথমার্ধে দু’দলের কেউই গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে গতি বাড়িয়ে দেয় বসুন্ধরা কিংস। ফলে দ্রুত এগিয়ে যায় বসুন্ধরা। ঠিক ৪৯ মিনিটে বসুন্ধরার কিংসের রবসন ডি সিলভার নেওয়া কর্নার এগিয়ে এসে ফিস্ট করতে চেয়েছিলেন চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক নাঈম। কিন্তু বলের ফ্লাইট মিস করায় লাফিয়ে উঠে হেড দিয়ে চমৎকারভাবে গোল করেন বসুন্ধরার কিংসের আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল অস্কার বেসেরা ১-০।
সোমবার ২৮ ডিসেম্বর ম্যাচ শুরুর আগেই কিংস একটি বাড়তি সুবিধা নিয়ে এগিয়েছিল। সেটা হলো এই ম্যাচে কমপক্ষে ড্র করতে পারলেই তারা গ্রুপসেরা হবে। তারপরও ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে তারা। পক্ষান্তরে রক্ষণাত্মক ফুটবল খেলতেই বেশি সচেষ্ট ছিল বন্দরনগরীর দলটি। মাঝে মাঝে ফাউলকে কেন্দ্র করে খেলায় উত্তেজনা ছড়িয়েছে।
রবিনহোর ফ্রি কিক পোস্টের খুব কাছে পেয়ে হেড নিয়েছিলেন ইরানের ডিফেন্ডার খালিদ শাফেই। কিন্তু বল লক্ষ্যে পাঠাতে পারেননি। ম্যাচের ১০ মিনিটে খালেদ শাফেই চমৎকার ক্রস করেন প্রতিপক্ষের সীমানায়। সতীর্থ মাহবুবুর রহমান সুফিল বল পেয়ে শট নেন। কিন্তু সেই শট আগুয়ান গোলরক্ষক নাঈমের মাথার ওপর দিয়ে পোস্টের ওপর দিয়ে চলে যায়। ২১ মিনিটে কিংসের ফুটবলার মাহবুবুর রহমান সুফিলের দুর্দান্ত শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন চট্টগ্রামের ডিফেন্ডার। রবিনহোর কর্নার বক্সে বিপদমুক্ত করেন মঞ্জুরুর রহমান মানিক।

এরপর ম্যাচের বাকিটা সময় চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি চট্টগ্রাম আবাহনী। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। আগামী ৩ জানুয়ারি ফেডারেশন কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে এ-গ্রুপের রানার্স-আপ দলের মুখোমুখি হবে অস্কার ধ্রুজনের শিষ্যরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com