শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম : ২০ জানুয়ারি বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল শুরু হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৪টায়, শেখ রাসেল ক্রীড়া চক্র ও রহমতগঞ্জ মধ্যে দিয়ে। প্রথমার্ধে পর দ্বিতীয়ার্ধে দৃষ্টিনন্দন সাইড ভলিতে বল গোলে পাঠিয়ে দিলেন মোহাম্মদ আব্দুল্লাহ। এই গোলটি তুলে নিয়ে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল শেখ রাসেল ক্রীড়া চক্র। একদিকে একবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়াচক্র। অন্যদিকে একবারের লীগ রানার্সআপ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। গত মৌসুমের পরিত্যক্ত লীগে দু’দলের একমাত্র মোকাবেলায় কেউ জেতেনি, আবার কেউ হারেওনি। তবে বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের খেলায় জয়-পরাজয় নিষ্পত্তি হয়েছে। তাতে জিতেছে ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত রাসেলই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে হারায় ‘জায়ান্ট কিলার’ খ্যাত রহমতগঞ্জকে। তবে জেতার জন্য অনেক ঘাম ঝরাতে হয়েছে তাদের। অপেক্ষা করতে হয়েছে ৭৪ মিনিট পর্যন্ত। এ নিয়ে টানা দুই ম্যাচে জিতল রাসেল। নিজেদের প্রথম ম্যাচে তারা ২-১ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে। দুই জয়ে ৬ পয়েন্ট সাইফুল বারী টিটুর দলের। পক্ষান্তরে ১ পয়েন্ট পাওয়া নিজেদের দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জের এটা প্রথম ড্র। নিজেদের প্রথম ম্যাচে তারা ১-১ গোলে ড্র করেছিল সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে। শুরু থেকে বলের নিয়ন্ত্রণে মনোযোগী দুই দল প্রতিপক্ষ গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষাই নিতে পারেনি। শেখ রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড ওবি মোনেকে কয়েকবার আক্রমণে উঠলেও শট লক্ষে রাখতে পারেননি। রহমতগঞ্জের ভাসিয়েভ-রেমিও ছিলেন ছায়া হয়ে।
৬১ মিনিটে বখতিয়ার দুইশবেকভের ক্রসে আব্দুল্লাহর প্লেসিং দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। ৭৪তম মিনিটে অবশেষে গোলের অপেক্ষা ফুরায় শেখ রাসেলের। দুইশবেকভের কর্নারে আব্দুল্লাহর নিখুঁত সাইড ভলি চোখের পলকে জালে জড়ায়। ব্রাদার্সের বিপক্ষে দলের জেতা ম্যাচেও প্রথম গোলটি করেছিলেন এই মিডফিল্ডার। ৮৫তম মিনিটে সতীর্থের ক্রসে ক্রিস রেমির হেড ক্রসবারের উপর দিয়ে গেলে রহমতগঞ্জ পায়নি সমতায় ফেরা গোলের দেখা। লিগে প্রথম হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ে সৈয়দ গোলাম জিলানীর দল।
৭৩ মিনিটে গোল করে এগিয়ে যায় শেখ রাসেল ক্রীড়া চক্র। ডানপ্রান্ত থেকে বখতিয়ারের মাপা কর্নার বক্সে পেয়ে মোহাম্মদ আবদুল্লাহ ডান পায়ের চমৎকার শটে বল জালে পাঠান (১-০)।