শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

গেইলের ঝড় ব্যাটিংয়ে আফগান লিগে চ্যাম্পিয়ন বালখ

স্পোর্টস ডেস্ক:: ফাইনালে দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কাবুল। শুরুতেই বালখ বোলারদের তোপের মুখে পড়ে তারা। দলীয় দ্বিতীয় ওভারেই ওপেনার লুক রঙ্কির (৪) উইকেট হারিয়ে বসে দলটি। স্বল্প কিছু রান যোগ করেন আরেক ওপেনার হজরতুল্লাহ জাজাই (১০)।

এরপর পার্নেল, ইনগ্রাম এবং জাভেদ আহমাদিদের ব্যাটিংয়ে ইনিংসের মাঝ পথে দলের খাতায় কিছু রান যোগ করে কাবুল। কিন্তু বালখের নিয়ন্ত্রিত বোলিংয়ে চওড়া হওয়ার সুযোগ পায়নি কাবুলের ব্যাটসম্যানরা। পরবর্তীতে নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে কাবুল

দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান সংগ্রহ করেন জাভেদ। এছাড়া পার্নেল ২১ এবং ইনগ্রাম ২১ রান নিতে সক্ষম হন। বালখের হয়ে দুর্দান্ত বোলিং করেন তরুণ লেগ স্পিনার কোয়াইস। চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন পাঁচ উইকেট।

১৩৯ রানের এই লক্ষ্য তাড়া করতে প্রথমেই উইকেট হারিয়ে পিছিয়ে পড়ে বালখ। দলীয় ৬ রানে দুই উইকেটের পর দলকে খেলায় ফিরিয়ে আনেন ক্রিস গেইল। তবে ৩৭ রানে তৃতীয় উইকেট হারালেও গেইলের সাথে জুটি গড়েন ইংলিশ ক্রিকেটার রবি বোপারা।
চারটি করে চার ও ছক্কায় মাত্র ৩৪ বলে ৫৬ রান করেন তিনি। তবে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন বোপারা। ২৯ বলে ৩৪ রান সংগ্রহ করেন তিনি। যার সুবাদে ১৮.১ ওভারেই কাবুলের দেয়া লক্ষ্যে পৌঁছে যায় বালখ এবং চার উইকেটের জয় লাভ করে।

কাবুলের হয়ে চার ওভারে ৩৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন পার্নেল। অসাধারণ বোলিং করায় ম্যাচ সেরার পুরষ্কারটি হাতে উঠে বালখের ক্রিকেটার কোয়াইসের হাতে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com