শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

গুগল সার্চের শীর্ষে সাকিব

স্পোর্টস ডেস্ক::

২০১৯ সালে গুগল সার্চিংয়ে বাংলাদেশে শীর্ষ থাকা ১০ জন ব্যক্তি, ১০টি বিষয় এবং ১০টি শীর্ষ সংবাদের তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। ট্রেন্ডে প্রকাশিত ব্যক্তির তালিকায় শীর্ষে আছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

ছাড়াও এ তালিকায় জায়গা করে নিয়েছেন আরো চার খেলোয়াড়। তারা হলেন—মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন। তাদের অবস্থান তালিকার যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম স্থানে।

খেলোয়াড়দের বাইরে তালিকায় জায়গা করে নেয়া বলিউডের একমাত্র তারকা হলেন সারা আলী খান। তিনি তাছেন তালিকার চতুর্থ স্থানে। তালিকায় পঞ্চম স্থানে আছেন বাংলা গানের শিল্পী সামজ ভাই। এ নামেই এ শিল্পীর রয়েছে একটি ইউটিউব চ্যানেল। সেখানেই এ শিল্পীর নানা গান রয়েছে।

‘ম্যাট্রিক্স’খ্যাত অভিনেতা কিয়ানু রিভস তালিকায় অষ্টম স্থানে আছেন। কানাডিয়ান এই অভিনেতাকে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে ঢাকা বিভাগ থেকে। ‘অপরাধী’ গানের শিল্পী আরমান আলিফ আছেন নবম স্থানে। সেরা ১০ সার্চ তালিকায় জায়গা করে নিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও। তিনি তালিকায় দশম স্থানে আছেন।

ব্যক্তি তালিকার বাইরে বিষয়ভিত্তিক সার্চের মধ্যে শীর্ষে আছে বাংলাদেশ বনাম ভারত বিষয়টি। দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ক্রিকবাজ লাইভ স্কোর এবং তৃতীয় স্থানে আছে এসএসসি ফলাফল ২০১৯।

সেরা ১০ বিষয়ের মধ্যে আরো রয়েছে যথাক্রমে আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৯, কোপা আমেরিকা ২০১৯, নাইন অ্যাপস, এইচএসসি ফলাফল ২০১৯, রেবিটহোলবিডি, এইচ৫ গেম এবং ভারত বনাম দক্ষিণ আফ্রিকা।

প্রতি বছর সার্চ ফলাফলের ওপর ভিত্তি করে বছর শেষে সার্চ ট্রেন্ড তালিকা প্রকাশ করে গুগল। দেশভিত্তিক এ সার্চ তালিকায় উক্ত বছরের সেরা সার্চ ফলাফল তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com