শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

খুলনা টাইটানসে ইয়াসির শাহ

স্পোর্টস ডেস্ক::

বিপিএল খেলতে বাংলাদেশে পা রেখেছেন পাকিস্তানি লেগস্পিনার ইয়াসির শাহ। এবার খুলনা টাইটানসের হয়ে মাঠ মাতাবেন তিনি। বৃহস্পতিবার দুপুরে পৌঁছেছেন এ লেগ ব্রেক বোলার।

বিপিএলের চলমান আসরে ধুঁকছে খুলনা। ঢাকা পর্বে টানা চার ম্যাচে হারের তিক্ত স্বাদ নেয় দলটি। দুঃসহ স্মৃতি ভুলে সিলেট পর্বের প্রথম ম্যাচে আরাধ্য জয় পেয়েছেন টাইটানসরা। রাজশাহী কিংসের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী তারা।

সেই লক্ষ্যে বাড়তি জ্বালানিও পেয়ে গেলেন মাহমুদউল্লাহ বাহিনী। লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার পর দলে যোগ দিলেন ইয়াসির শাহ। দুই ইনফর্ম ক্রিকেটারের অন্তর্ভুক্তি কিছুটা হলেও বাড়তি সাহস সঞ্চয় করবে তাদের।

৫ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে খুলনা। শুক্রবার সন্ধ্যায় দুই নম্বরে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবেন মাহেলা জয়াবর্ধনের শিষ্যরা।

খুলনা টাইটানস স্কোয়াড

বিদেশি ক্রিকেটার: কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মিলান, জহির খান, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেলর, পল স্টার্লিং, ডেভিড উইজ ও জুনায়েদ খান।

দেশি ক্রিকেটার: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, শুভাশিষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম ও মাহিদুল অঙ্কন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com