শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

কৃষকদের হারভেস্টার মেশিন কিনে দিলো এমপি মাশরাফি

স্পোর্টস ডেস্ক::

করোনা সংকটে টাকার অভাবে ধান কাটতে পারছেন না কৃষক। মৌসুমী পাঁকা ধান ঘরে ওঠানোর নাম নেই কৃষকের। এমন পরিস্থিতিতে নড়াইলের কৃষকদের পাশে দাঁড়িয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা।

নিজের অর্থায়নে দ্রুত ও সহজে ধান কাটার উপযোগী ৪টি হারভেস্টার মেশিন দিচ্ছেন কৃষকদের। এই মেশিন দিয়ে দ্রুত ধান কেটে ঘরে তোলা সম্ভব। শ্রমিকের অভাবে কৃষকরা দুশ্চিন্তায় ছিলেন- বৃষ্টি, কালবৈশাখী বা অন্য কোনো কারণে জমির ধান নষ্ট হয়ে যায় কী না।

নড়াইলের কৃষকদের এই দুর্ভাবনার কথা ভেবে মাশরাফী কৃষি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ৪টি হারভেস্টার মেশিন দিচ্ছেন। ইতোমধ্যে মাশরাফির দেয়া ৪টি হারভেস্টার মেশিনের একটি নড়াইলে পৌঁছেছে। বাকি তিনটি মেশিনও শিগগিরই পৌছে যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com