সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
পার্বতীপুর ডিপো থেকে ‘ভূতুড়ে’ প্রতিষ্ঠানের নামে তেল উত্তোলন, কালোবাজারে বিক্রির অভিযোগ ‘টাকার কাছে বিক্রি হওয়া বিবেক ও বিচারহীনতার সংস্কৃতি: এক নাগরিকের আর্তনাদ’ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ জামায়াতের বেহেশতের টিকেট মানুষ খায় না, ধোবাজি বুঝে গেছে- দোহারে আশফাক এমপি হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে—-ত্রাণমন্ত্রী দুলু এবছর কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার নদ-নদী পানি বিপৎসীমার ওপরে, উত্তর-পূর্বাঞ্চলে অকাল বন্যার শঙ্কা জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী

কাহারোলে কৃষকের উদ্ভাবনে নতুন জাতের ধানের আবাদ

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা::

কাহারোলে নতুন জাতের ধান আবাদ শুরু করা হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের পৌরিয়া গ্রামের কৃষক মোঃ বায়েজীদ বুলবুল এই নতুন জাতের ধান আবাদ করেছেন।

কৃষক মোঃ বায়েজীদ বুলবুলের সাথে কথা বললে তিনি জানান, ৪ বছর আগে কটরা পাড়ি জাতের ধান আবাদ করি। কিন্তু ঐ কটরা পাড়ি ধান কাটার সময় দেখি ৪ টা ধানের গাছের শীষ চিকন ধরনের ধান ধরেছে। তখন ঐ চিকন ধানের শীষ আমি বীজ হিসাবে সংরক্ষন করি। ঐ বীজ থেকেই আমি ৩ বছর ধরে এই ধান আবাদ করে আসছি। কিন্তু এই ধানের নাম আমি জানি না। ফলন সম্পর্কে কথা বললে তিনি বলেন শতকে ১ মন করে ফলে এবং পোকামাকড় ধরে না। তাই আমি আশা করছি এবারও ফলন খুব ভালো পাব।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মোঃ সাদেক এর সাথে কথা বললে তিনি বলেন, এই ধানের বীজ আমরা সংরক্ষণ করবো। কিন্তু কি জাতের বীজ তা আমি এখন বলতে পারছি না। আমরা এই ধানের বীজ ধান গবেষণা কেন্দ্রে পরীক্ষার জন্য পাঠাব। তবে আমার মনে হয় ব্রি-৭৪ জাতের ধান হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com