শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

কাভানির হ্যাটট্রিকে পিএসজি’র বড় জয়

স্পোর্টস ডেস্ক::

লিগ ওয়ানে পিএসজি’র জয়রথ ছুটে চলছেই। রোববার মোনাকোর বিপক্ষে ৪-০ গোলে জিতে শীর্ষস্থান আরো মজবুত করল দলটি। এদিন হ্যাটট্রিক করেছেন এদিনসন কাভানি। এছাড়া একটি গোল পেয়েছেন নেইমার।

এদিন সাত মিনিটের ব্যবধানে প্রথম দুইটি গোল করেন কাভানি। ম্যাচের চতুর্থ মিনিটে নেইমারের শট থেকে প্রতিপক্ষের গোলমুখে বল পেয়ে দলকে প্রথম গোলটি উপহার দেন এ উরুগুইয়ান স্ট্রাইকার। আর দ্বিতীয় গোলটি করেন তিনি ম্যাচের একাদশ মিনিটে।

বিরতি থেকে ফিরে হ্যাটট্রিক পূর্ণ করেন কাভানি। ম্যাচের ৫৩ মিনিটে দিয়াবির বাড়ানো বল ফাঁকায় পেয়ে মৌসুমে নিজের প্রথম হ্যাটট্রিক করেন তিনি। আর ৬৪তম মিনিটে স্পটকিক থেকে গোল করেন নেইমার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com