শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

কলাবাগানকে হারিয়ে প্রিমিয়ার লীগে টিকে রইলো কেরানীগঞ্জ


স্পোর্টস ডেস্ক ::

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে কলাবাগান ক্রিয়া চক্র কে ৭ উইকেটে হারিয়েছে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমী প্রমিলা দল। দু’দলের বাঁচা মরার লড়ায়ে শেষ হাসি হাসে কেরানীগঞ্জের মেয়েরাই। এর আগে নির্ধারিত বিকেএসপির মাঠটি খেলার অনুপযোগী হওয়ায় প্রায় চার ঘন্টা দেরীতে খেলা শুরু হয়। তাই ৫০ ওভারের ম্যাচ টি রুপ নেয় ৩০ ওভারে।

বিকেএসপির ৪ নাম্বার মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে ৩০ ওভার শেষে ৬ উইকেটের বিনিময় ৯৯ রান করে কলাবাগান ক্রিয়া চক্র। দলের পক্ষে রিয়া সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত থাকেন। এছাড়া রেখা ১৭ ও চৈতী ১১ রানের ইংনিন্স খেলেন। কেরানীগঞ্জের পক্ষে বৃষ্টি ২টি, সুমা, কহিনূর ও পারভীন ১টি করে উইকেট নেন।

১০০ রানের লখ্যে খেলতে নেমে দেখে শুনে শুরু করলেও নিপা ১৪ বলে ১০ রান ও লামিয়া ৯ বলে ২ রান করে বিতর্কিত আউট হলে চাপে পড়ে কেরানীগঞ্জ। কিন্তু দলীয় অধিনায়ক একা মল্লিক ও ভারতীয় রিক্রুট পারভীন খানের দায়িত্বশীল ব্যাটিং জয়ের কাছাকাছি পৌঁছে যায় কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমী। পারভীন ৪১ বলে ২১ রান করে রান আউটের শিকার হলেও ৪৪ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে ফিরেন একা মল্লিক। তার সাথে বৃষ্টি দাস ৭ রানে অপরাজিত থাকেন। অপরাজিত ৪৪ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন একা মল্লিক। এই জয়ের ফলে প্রিমিয়ারলীগে টিকে রইলো বুড়ীগঙা ধলেশ্বরী পাড়ের দলটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com