শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

করোনা আতঙ্কে অনিশ্চিত এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক::

বিশ্বব্যাপী প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের কারণে এশিয়া কাপও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ।

যদিও এশিয়া কাপের ভেন্যু নিয়ে সংশয় ছিল। তার কারণ ভারত আগেই জানিয়ে রেখেছে এশিয়া কাপ পাকিস্তানে হলে তারা অংশ নেবে না। যে কারণে নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্টটি আয়োজনের চিন্তা-ভাবনা চলছিল। তবে করোনাভাইরাসের কারণে এশিয়া কাপ হওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

শুধু এশিয়া কাপই নয়, অক্টোবরে অস্ট্রেলিয়া অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপও নিয়ে শঙ্কা রয়েছে। ২৪ জুলাই জাপানের টোকিওতে এশিয়া গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের কারণে গেমস পেছাল এক বছর।

করোনা আতঙ্কে বিভিন্ন ইভেন্টের অনেক খেলাই বন্ধ রয়েছে, বন্ধ হয়ে গেছে ঘরোয়া টুর্নামেন্টও।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com